calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / এনসিপির চার নেতার পদত্যাগ ময়মনসিংহে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

এনসিপির চার নেতার পদত্যাগ ময়মনসিংহে

জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি ও আদর্শ ঠিক না থাকার অভিযোগে তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ • দুপুর ০১:০৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

সোমবার (২৫ আগস্ট) পদত্যাগকারী নেতারা জেলায় কর্মরত সাংবাদিকদের কাছে তাদের পদত্যাগ পত্রের একটি অনুলিপি দেন। এর আগে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন বলে তারা জানিয়েছেন।

 

পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।

 

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, ‘আমরা এ দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

এ বিষয়ে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, ‘পদত্যাগের বিষয়টি আমি এখনও অবগত নই। তারা কেন পদত্যাগ করবে, তাও আমার জানা নেই।’