calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নিজেরাই মাইনাস হয়ে যাবে যারা নির্বাচন বয়কট করবে, : সালাহউদ্দিন আহমেদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নিজেরাই মাইনাস হয়ে যাবে যারা নির্বাচন বয়কট করবে, : সালাহউদ্দিন আহমেদ

নিম্নকক্ষ পিআর নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেয়া হবে। আর নির্বাচন বিরোধী কথা যারাই বলবে তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ • বিকাল ০৪:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০২ বার পঠিত

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সঙ্কা নেই। তবে দু একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে; এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন বলেও জানান তিনি।

 

পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল এটি মাঠ গরম করার জন্য এসব বক্তব্য বলেও উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারাই এর বিপক্ষে কথা বলবে, তারাই মাইনাস হয়ে যাবে।

 

সালাহউদ্দিন বলেন, জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার।

সালাহউদ্দিন আরো বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে জোট; জামায়াতের সাথে সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরনার দলের সাথে আলোচনা হচ্ছে তাদের সাথে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলেন তাদের সাথেও জোট হতে পারে, সেটি আলোচনার পর।