calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশের গোল ২৪ সেকেন্ডেই ভারতের জালে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের গোল ২৪ সেকেন্ডেই ভারতের জালে

সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে গেছে ১ মিনিট না যেতেই। ম্যাচের ২৪ সেকেন্ডে গোল করে বসেছেন পূর্ণিমা মারমা। তার এই গোলই ভারতের বিপক্ষে বাংলাদেশকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫ • বিকাল ০৩:৫৩
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

তবে সেই লিড অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে গোল শোধ করে বসে ভারত।

বাংলাদেশ গোলটা হজম করেছে নিজেদের দোষেই। রক্ষণভাগ থেকে বলটা কেড়ে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে অনেকটা ফাঁকা জালে বলটা জড়ান আনুশকা কুমারী। ফলে বাংলাদেশ তাদের লিডটাও খুইয়ে বসে।

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত। রানার্সআপ বাংলাদেশ, সেটাও নির্ধারিত হয়ে গেছে। ফলে আজ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার লড়াই।

চার দলের টুর্নামেন্ট হওয়ায় ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। সব দলেরই ম্যাচ ছয়টি করে। প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশের কাছে এই ম্যাচে হেরে বসলেও সমস্যা নেই দলটার