calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ৪৩ রান ১ ওভারে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

৪৩ রান ১ ওভারে !

ছোটবেলার কাল্পনিক সেই হিসেব নয়। সত্যিই ঘটেছে এমন। যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে এক ওভারে ৪৩ রান দিয়েছেন ঋষি ভারমান্নি নামের এক পেসার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অবশ্য তিনি একা নন, গতবছর এই রেকর্ড দেখা গিয়েছিল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৫:৪২
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪৭ বার পঠিত

ভারমান্নি খেলছেন অরল্যান্ডো গ্যালাক্সির হয়ে। গত শনিবার তার দল খেলছিল আটলান্টা ফায়ারের বিপক্ষে। সেই ম্যাচেই অদ্ভুত এই কীর্তির দেখা পান ভারমান্নি। আটলান্টার ইনিংসের পঞ্চম ওভারে বল নেন তিনি। প্রথম চার ওভারে আটলান্টা আনে ৩০ রান। পরের ওভারে তারা নেয় ৪৩। স্কোরবোর্ডে চলে পাঁচ ওভারে তুলে নেয় ৭৩ রান। ওই ওভারে ভারমান্নিকে বেধড়ক পেটায় আটলান্টার ব্যাটাররা। 

সব মিলিয়ে ভারমান্নি ১ ওভার শেষ করতে বল ডেলিভারি করেন ১৩ বার। ৫টি করেন নো বল, ২ ওয়াইড আর ৪টি ছক্কা ও ২টি চারসহ মোট ৪৩ রান। এমন ওভারের পর অধিনায়ক তার হাতে আর বল তুলে দেওয়ার সাহস করেননি। আটলান্টা ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান তোলার পর অরল্যান্ডো ১৪২ রানে অলআউট হয়।

এমন অদ্ভুত ঘটনা ২০২৪ সালেও ঘটেছিল। সেবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্স এবং লিস্টাশায়ারের ম্যাচে এক ওভারেই ৪৩ রান দেন সাসেক্সের বোলার অলি রবিনসন। 

tag ট্যাগ: #৪৩ রান