calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আগামীর বাংলাদেশ হবে সবার বিএনপির ৩১ দফার আলোকে : ডা. জাহিদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আগামীর বাংলাদেশ হবে সবার বিএনপির ৩১ দফার আলোকে : ডা. জাহিদ

কর্তৃত্ববাদিতার ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন; মনে রাখবেন নিরঙ্কুশ শুধু মহান রাব্বুল আল আমিন। আর এই দেশে নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনোভাবেই জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, ফেব্রুয়ারিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ • রাত ০৮:১৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৯৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে নগরীর টাউন হল মুক্তমঞ্চে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এজেডএম জাহিদ এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা বিএনপি করে গর্ব করবেন। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল। বিএনপি অতীতমুখী দল নয়, বিএনপি ভবিষ্যৎমুখী দল। বিএনপি বাঙালি জাতীর দেশপ্রেমিকের দল, মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি জনগণের পাশে থাকার দল।

তিনি বলেন, আরেকটি দল ছিল তারা পলিয়ে গেছে। তাদের অতীত হচ্ছে আত্মসমর্পণের, দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার, জনগণের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া এবং এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, একেএম মাহবুবুল আলমসহ উত্তর-দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সেখান থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে পৃথক বিশাল আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন প্রকার ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে পুরো নগরী মিছিলের নগরীতে পরিণত হয়।