calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / আইরিশ অলরাউন্ডার মুশফিকের ব্যাটিং তাণ্ডব নিয়ে যা বললেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আইরিশ অলরাউন্ডার মুশফিকের ব্যাটিং তাণ্ডব নিয়ে যা বললেন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পরই নেমে আসে বৃষ্টি। এর পর থেকে বৃষ্টি আর থামেনি। সাড়ে ৯টা অবধি কাট অব টাইম থাকলেও এক ঘণ্টা আগেই পরিত্যক্ত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ • সকাল ১০:৪০
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০১ বার পঠিত

৩৪তম ওভারে উইকেটে গিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকা মুশফিক খেলেন ৬০ বলে ১৪ চার ও ২ ছাক্কার মাধ্যমে ১০০ রানের ইনিংস। ১৩তম বলে প্রথম চার মারা কিপার-ব্যাটসম্যানের প্রথম ছক্কা আসে ১৮তম বলে। ওই ছক্কা দিয়ে তার স্ট্রাইক রেট ১০০ ছাড়িয়ে যায়। যা পরের সময়ে একবারের জন্যও একশয়ের নিচে নামেনি।

রেকর্ড গড়া এই ইনিংসে ক্যাম্পারের ১৫ বল থেকে ২৯ রান নিয়েছেন মুশফিক। প্রথম ছক্কার পর আইরিশ অলরাউন্ডারের বলে মারেন আরও পাঁচটি চার। তার বিপক্ষেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলেছেন মুশফিক।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ ব্যাটসম্যানের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি ক্যাম্পার। তিনি বলেন, আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।

tag ট্যাগ: #1111