ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর হবে আগামী ফেব্রুয়ারিতে। এর আগে নভেম্বরে এই সংস্করণের ত্রিদেশীয় সিরিজটি খেলবে আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এশিয়া কাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে এখন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান ও আফগানিস্তান। ফাইনালে রোববার মুখোমুখি হবে দল দুটি। শ্রীলঙ্কা আছে জিম্বাবুয়ে সফরে।
ত্রিদেশীয় সিরিজ শুরু আগামী ১৭ নভেম্বর, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।
ত্রিদেশীয় সিরিজের আগে অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান।