calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত-আস্থা রক্ষা করব’ ,‘সবটুকু দিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত-আস্থা রক্ষা করব’ ,‘সবটুকু দিয়ে

ইতিহাস গড়ে বিজয়ের পথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। রাত থেকেই শিবিরের জয়জয়কার চলছে সামাজিক...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ৬ মিনিট পড়ার সময়
visibility ২৭৬ বার পঠিত

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল লেখেন, মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ ও ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালীন হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রবের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।

তিনি আরও লেখেন, যে ক্যাম্পাসে বাতিল শক্তি আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেই ক্যাম্পাসেই মহান রব আমাদের সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।

নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, সর্বোপরি, ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য এবং দেশে-বিদেশে আমাদের জন্য যারা চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছেন ছাত্রশিবির। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান জয়ী হয়েছেন।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীমউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র), ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে মো. জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র), গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন এবং ছাত্র পরিবহণ সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ জয়ী হয়েছেন।


১৩টি সদস্য পদে জয়ীর হলেন সাবিকুন নাহার তামান্না (১০,০৮৪), সর্ব মিত্র চাকমা (৮৯৮৮), ইমরান হোসাইন (৬২৫৬), আফসানা আক্তার (৫৭৪৭), রায়হান উদ্দীন (৫০৮২), মো. মিফতাউল হোসাইন আল মারুফ (৫০১৫), তাজিনুর রহমান (৫৬৯০), আনাস ইবনে মুনীর (৫১৪০), হেমা চাকমা (৪৯০৮), বেলাল হোসাইন অপু (৪৮৬৫), মো. রাইসুল ইসলাম (৪৫৩৫), মো. শাহীনুর রহমান (৪৩৯০) ও উম্মে উসওয়াতুন রাফিয়া (৪২০৯)। 

এর মধ্যে হেমা চাকমা ডাকসুতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে লড়েন।  রাফিয়া স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবিরের প্যানেলের।