calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সঞ্চয়পত্রের সার্টিফিকেট ঘরে বসেই সংগ্রহ করুন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সঞ্চয়পত্রের সার্টিফিকেট ঘরে বসেই সংগ্রহ করুন

আয়কর রিটার্ন দাখিলের জন্য সঞ্চয়পত্রধারীদের সার্টিফিকেট প্রয়োজন হয়। এ জন্য প্রতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফার ওপর কর্তিত উৎসে করের প্রত্যয়নপত্র সাধারণত নির্দিষ্ট ব্যাংক, জেলা সঞ্চয় অফিস, ব্যুরো বা বিশেষ ব্যুরো...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:৩৩
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬৫৬ বার পঠিত

কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। ব্যাংকে গিয়ে সময় নষ্ট করতে হবে না, বসে থাকতে হবে না।

ঘরে বসেই অনলাইনে কয়েকটি ধাপে সহজে পাওয়া যাবে সঞ্চয়পত্রের সার্টিফিকেট। মাত্র কয়েক মিনিটেই আপনার হাতে চলে আসবে প্রয়োজনীয় সার্টিফিকেট।

কিভাবে করবেন, ধাপে ধাপে দেখে নিন—

প্রথমে আপনাকে জাতীয় সঞ্চয় স্কিমের স্ব-সেবা সিস্টেমে লগইন করতে হবে। এ জন্য এই ওয়েবসাইটে যান- https://nsd.finance.gov.bd/selfreport/ এরপর প্রথম ঘরে লিখুন ধারকের এনআইডি/পাসপোর্ট নম্বর অথবা টিআইএন নম্বর।

দ্বিতীয় ঘরে জন্ম তারিখ দিন। তৃতীয় ঘরে মোবাইল নম্বর লিখুন। সর্বশেষে ক্যাপচা দিয়ে সবুজ রঙের ‘সাইন ইন’ বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে।

সেটি লিখলে বিনিয়োগকারীর প্রোফাইল ওপেন হবে।

প্রোফাইলে আপনি দেখতে পাবেন আপনার বিনিয়োগের তথ্য— কোন স্কিমে বিনিয়োগ করেছেন, রেজিস্ট্রেশন ও মেয়াদপূর্তির তারিখ এবং বিনিয়োগের পরিমাণ। প্রতিটি সঞ্চয়পত্রের পাশে থাকা ‘ডিটেইলস’ বাটনে ক্লিক করলে বিস্তারিত তথ্য দেখা যাবে। সেখানে কবে কত মুনাফা দিয়েছে এবং আয়কর হিসেবে কত টাকা কাটা হয়েছে—সব তথ্য পাওয়া যাবে।


আয়কর প্রত্যয়নপত্র পেতে বাঁ পাশের ‘আয়কর প্রত্যয়নপত্র’ বাটনে ক্লিক করুন।

এরপর অর্থবছর সিলেক্ট করে রান রিপোর্ট বাটনে ক্লিক করলেই সার্টিফিকেট চলে আসবে। সেটি ডাউনলোড করে সেভ রাখুন।

বিনিয়োগ প্রত্যয়নপত্র পেতে ‘বিনিয়োগ প্রত্যয়নপত্র’ বাটনে ক্লিক করুন। এরপর তারিখ সিলেক্ট করে রান রিপোর্ট বাটনে ক্লিক করলেই সার্টিফিকেট চলে আসবে। সেটিও সেভ করে রাখুন।