calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ টি-টোয়েন্টি কবে শুরু হতে পারে, যা জানা গেল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ টি-টোয়েন্টি কবে শুরু হতে পারে, যা জানা গেল

২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কা ও ভারতে বসবে বিশ্বকাপের আসর। এটি হতে চলেছে টি-টোয়েন্টির বিশ্বআসরের ১০ম আসর।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:২১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬০ বার পঠিত

আসছে বছরের শুরুতে বিশ্বকাপ শুরু হবে বলে জানিয়ে রেখেছে আইসিসি। তবে তারিখ ঘোষণা হয়নি এখনও। তবে ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। চলবে ৮ মার্চ পর্যন্ত।

এই টুর্নামেন্টের ম্যাচগুলো ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুইটি ভেন্যুতে আয়োজন করা হবে। ফাইনাল আয়োজনের জন্য বিবেচনায় আছে আহমেদাবাদ ও কলম্বো। ফাইনালের ভেন্যু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত নির্ধারিত নাও হতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে খেলবে কলম্বোয়, নাহয় সেটা আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও অফিসিয়াল সূচি প্রকাশ করেনি। তবে অংশগ্রহণকারী দেশগুলোকে সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একই ফরম্যাটে হবে এবারের আসর। চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

২০২৪ সালের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। ওই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

tag ট্যাগ: #বিশ্বকাপ