শেষ দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত বিদায় নিলেও জয় পেতে আর সমস্যা হয়নি লঙ্কানদের। ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা