calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / আইএমএফবাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

আইএমএফবাংলাদেশে সহযোগিতা বাড়াতে চায়

বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি চলমান রয়েছে। আগামীতে সংস্থাটি বাংলাদেশে সহযোগিতা আরও বাড়াতে চায়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৫:৫১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১০ বার পঠিত

ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভার্চুয়াল সভা করতে যাচ্ছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে, সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দিয়ে ছিলেন। এর উত্তরে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক আগামীতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দেন।

২০২৩ সালের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ প্রস্তাব অনুমোদন দেয় আইএমএফের নির্বাহী পর্ষদ। এ ঋণের পুরোটা ছয় কিস্তিতে ৪২ মাসে ছাড় দেওয়ার কথা ছিল। ইতোমধ্যে ঋণের পঞ্চম কিস্তি পর্যন্ত ছাড় করেছে সংস্থাটি।

বাংলাদেশের চাহিদার ভিত্তিতে গত জুনে বাড়তি ৮০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এতে করে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের অনুকূলে সংস্থাটির মোট ঋণ দাঁড়ায় ৫৫০ কোটি ডলার।

tag ট্যাগ: #আইএমএফ