calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে’,‘আ.লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে’,‘আ.লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:১১
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬৮ বার পঠিত

তিনি বলেন, ‘আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।’

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা বরদাস্ত করা হবে না। ’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব।  বিএনপি অন্যায়কারীদের জায়গা নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, যত বড় শক্তিশালীই হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

সরওয়ার আরও বলেন, ‘কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।’

সরওয়ার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।’

বৈঠকে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন, বশির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।