calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সুপার ফোরে শ্রীলংকা জিতলেই
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সুপার ফোরে শ্রীলংকা জিতলেই

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম শর্তপূরণের পর আপাতত আর কিছু করার নেই লিটন দাসদের। বাংলাদেশের ভাগ্য এখন শ্রীলংকার হাতে। আজ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০২:৩০
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩০০ বার পঠিত

অন্যদিকে আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ। তখন বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান-তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। নেট রানরেটে অনেক এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে আফগানরা। শ্রীলংকাও আপাতত নেট রানরেটের হিসাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে। আফগানিস্তান যদি আজ ৬০ রানের বেশি ব্যবধানে কিংবা অন্তত ৫০ বল হাতে রেখে জেতে, সেক্ষেত্রেই শুধু রানরেটে লংকানদের পেছনে ফেলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় গ্রুপপর্বেই শেষ হবে লিটনদের এশিয়া কাপ অভিযান। দুই ম্যাচের দুটিতেই জেতা শ্রীলংকা ও তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশের পয়েন্ট চার। দুই ম্যাচের একটিতে জেতা আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে আপাতত তিনে। তিন ম্যাচেই হারা হংকং আগেই বিদায় নিয়েছে। শ্রীলংকার রানরেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০ ও আফগানিস্তানের +২.১৫০। আজ আফগানদের জন্য সমীকরণ হলো-হারলে বিদায়, জিতলে সুপার ফোর। শ্রীলংকার সমীকরণ সবচেয়ে সহজ। বড় ব্যবধানে না হারলেই চলবে তাদের। নিজেদের স্বার্থে বাংলাদেশ আজ লংকানদের জয়ের জন্য প্রার্থনা করবে। তাতে কাজ না হলে লাগবে আফগানদের সহায়তা। শ্রীলংকা আজ আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। অন্যদিকে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০০ রান করলে শ্রীলংকাকে অলআউট করতে হবে ১২৭ রানের মধ্যে। আফগানরা ১৫০ রান করলে লংকানদের অলআউট করতে হবে ৮৩ রানের মধ্যে। বাস্তবে এমন সমীকরণ মেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, যে কোনো ব্যবধানে জিতলেই চলবে আফগানিস্তানের। টি ২০তে আফগানদের বিপক্ষে আগের আট ম্যাচের পাঁচটিই জিতেছে শ্রীলংকা। টি ২০ সংস্করণের আগের এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এসব তথ্যই এখন ভরসা বাংলাদেশের। আজ শ্রীলংকা জিতলে আগামী শনিবার দুবাইয়ে লংকানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়েই শুরু হবে সুপার ফোর পর্ব।

tag ট্যাগ: #বাংলাদেশ