calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / আবারও বাড়লো সোনার দাম, প্রতি ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বৃদ্ধি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

আবারও বাড়লো সোনার দাম, প্রতি ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বৃদ্ধি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য রোববার (২১...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:১৭
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫৫ বার পঠিত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত শনিবার (২০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে, যা আজ সোমবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল আছে।

নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) কিনতে খরচ হবে ১,৮৯,৩০৭ টাকা। একই সাথে, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১,৮০,৬৯৯ টাকা। এছাড়া, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য ১,৫৪,৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য ১,২৮,৪৭৯ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের নতুন মূল্যের পাশাপাশি অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাকে ভরি প্রতি বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি ও ৫% ভ্যাট যোগ করে মূল্য পরিশোধ করতে হবে।
এই নিয়ে চলতি বছরে মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

tag ট্যাগ: #gold price