calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / সরকার রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

সরকার রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিল

৫৮ হাজার টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৩টি প্রতিষ্ঠানকে এসব তেল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ০১:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৫ বার পঠিত

এর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড ১০ হাজার টন করে রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওইসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এই অনুমোদনপত্র জারি করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয়। রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর থেকে সরকার আর কোনো রপ্তানির অনুমতি দেয়নি। এরপর এই প্রথম ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রপ্তানির অনুমতি দিলো সরকার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রপ্তানি করা হয়, যার বিপরীতে ৯৭৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আসে।

এদিকে অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এনবিআর রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়েছে।

এই রপ্তানির একটি নির্দিষ্ট মেয়াদও দিয়ে দিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি কোনো প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

tag ট্যাগ: #সরকার