স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। গ্রেফতারের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।