এই রাজনৈতিক বিশ্লেষক এর মতে, পিআর হলে মনোনয়ন বাণিজ্য ১০০% হবে। আর ভোটকেন্দ্র দখলও অহরহ হবে। এর কারণ, হিসেবে তিনি তুলে ধরেণ, তখন দল আর মার্কাকে জেতানোর জন্য সকলে উঠে পড়ে লাগবে।
জামায়াতের দাবি দেশের ৭১ শতাংশ জনগণ পিআর চায়। এ বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, "৭১% লোক যখন পিআর চায়, তাহলে এটাকেই নির্বাচনের এজেন্ডা করে ফেলেন।" এর পাশাপাশি তিনি জামায়তের কথার উপর ভিত্তি করেই তাদের বলেন, "মানুষ সংস্কার চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়, এবং বিএনপি এগুলো কিছুই চায় না। তো বিএনপির বিরুদ্ধে ইলেকশনে জিতে এসে শান্তিমত সব কাজ করেন। বিএনপি তো মনে হয় ১৫-২০ টা সিটও পাবে না (জামায়াতের কথানুযায়ী)।" এরপর তিনি জামায়াতকে নির্বাচেনে অংশ নিয়ে তাদের কথানুযায়ী ৩ ভাগের দুই ভাগ আসন নিয়ে সরকারে আসতে বলেন।
অতপর টকশোতে উপস্থিত জামায়াত নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তো নির্বাচনে আসতে এতো ভয় পাচ্ছেন কেন? ইলেকশনে আসেন, জিতেন, সব করেন।"