calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ‘সেমি-ফাইনাল’ আজ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান এশিয়া কাপ ক্রিকেট ‘সেমি-ফাইনাল’ আজ

ভালো-মন্দ বোলিংয়ের পর বাংলাদেশ যে লক্ষ্যটা পেয়েছিল তাকে কঠিন বলা চলে না। দুবাইয়ের যে মাঠে ১৬৮ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, সেই একই রান তাড়া করতে গিয়ে এবার ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে টাইগার ব্যাটিং...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ • দুপুর ১২:৩১
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৯ বার পঠিত

অথচ এদিন দারুণভাবে টিম ইন্ডিয়াকে চেপে ধরেছিল বাংলাদেশ। তৈরি করেছিল জয়ের সম্ভাবনা। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারত প্রথম ৩ ওভারে তুলতে পারে ১৭ রান। এসময় অভিষেক শর্মার ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি জাকের আলি। লিটন দাসের চোটের সুযোগে নেতৃত্ব দেওয়া জাকেরের এই ক্যাচ মিসেরই চরম মূল্য দিতে হয় দলকে। এরপর ডানা মেলেন অভিষেক। পাওয়ার প্লেতে ভারত তোলে ৭২ রান।

তবু ২০ ওভার শেষে ভারত করতে পারে ৬ উইকেটে ১৬৮। এর কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের বোলারদের। শেষ ওভারে স্রেফ ৪ রান দেন সাইফউদ্দিন। ২ ওভারে ৭ রান দেন সাইফ হাসান।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে টানা দুই ওভারে দুই উইকেট নেন স্পিনার রিশাদ হোসেন। পরে তারই দুর্দান্ত ফিল্ডিংয়ে অভিষেক রান আউট হয়ে ফিরলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৭ বলে ৭ রানে থাকতে জাকেরের হাতে জীবন পাওয়া অভিষেক শেষ পর্যন্ত আউট হন ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করে।

এরপরও সুযোগ ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ রান করার পরও। এরপর পাল্টে যেতে থাকে গল্প। ওপেনার সাইফ হাসান ও তিনে নামা পারভেজ হোসেন ইমন ছাড়া ভারতীয় বোলারদের ধাঁধা মেলাতে পারেননি আর কেউ।

১৯ বলে ২১ রান করা ইমনকে থামিয়ে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। এরপর ব্যাটারদের কেবল আসা-যাওয়ার গল্প।

এক প্রান্ত আগলে ভারতের বোলারদের সামনে লড়াই করেন সাইফ। ছক্কা মেরে ৩৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

১৮তম ওভারে দলীয় ১১৬ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন সাইফ। দুইবার জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ ও ইমন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

এবার বাংলাদেশের সামনে শেষ সুযোগ। পাকিস্তানকে হারিয়ে সমীকরণ মেলাতে চায় টাইগাররা।


বিভাগ : খেলাধুলা