calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জামায়াত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয়, কারণ জানালেন কূটনীতিক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জামায়াত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয়, কারণ জানালেন কূটনীতিক

বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী। বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৪:০২
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১০ বার পঠিত

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’। ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন ‘পূর্বের হাওয়া: পর্ব ৩— ইসলামি জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত’ শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনস্যুলেটের এক কূটনীতিক জামায়াতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি।সংবাদমাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে? জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন।

এক. তাদের নেতারা উচ্চশিক্ষিত। বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। 

দুই. তাদের আচরণ (ম্যানারস) খুব ভদ্র-সভ্য। কথা বলা যায় তাদের সঙ্গে। 

তিন. তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ (মুক্তিযুদ্ধ বিরোধিতা)-এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। 

চার. জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে

পাঁচ. ইসলামি শক্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়।যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামায়াত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই। 

সেই মার্কিন কূটনীতিক বলেন, ‘যে দেশের ৮০-৮৫ শতাংশ মানুষ মুসলমান, সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কী? তারা শৃঙ্খলাবদ্ধ দল। তাদেরও উচিত এক বার সুযোগ পাওয়া। কী আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন!’ 

tag ট্যাগ: #জামায়াত