calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / অভিষেক শর্মার ঝোড়ো ফিফটিতে ভারতের দুই শ পার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

অভিষেক শর্মার ঝোড়ো ফিফটিতে ভারতের দুই শ পার

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখাল ভারত। অভিষেক শর্মার ঝোড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল সংগ্রহ করেছে ভারত।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ • রাত ১১:২৯
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৮৭ বার পঠিত

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা। কিন্তু শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলে ভারত।

দ্বিতীয় ওভারে শুভমান গিল্কে হারানোর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে জুটি গড়ে দলের ভিত শক্ত করেন শর্মা। সূর্য ১৩ বলে ১২ রান করে হাসারাঙ্গার শিকার হলে ভাঙে এ জুটি।

এরপর তিলক ভার্মাকে নিয়ে কিছুক্ষণ পার্টনারশিপ গড়লেও নবম ওভারে আসালাঙ্কার বলে থামেন শর্মা। তবে এর আগেই তিনি ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার।

চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ৪১ বলে ৬৬ রানের জুটি গড়ে ইনিংসকে আরো এগিয়ে নেন। ১৬তম ওভারে স্যামসন ২৭ বলে ৩৯ রান (৩ চার, ১ ছক্কা) করে আউট হন।

এরপর হার্দিক পান্ডিয়া চামিরার বলে ক্যাচ দিয়ে ফেরেন। তখন ভারতের রান ১৬২ রানে ৫ উইকেট।

শেষ দিকে অপরাজিত থেকে ভারতকে বড় সংগ্রহ এনে দেন তিলক ভার্মা ও অক্ষর প্যাটেল। তিলক ৩৪ বলে ৪৯ রানে (৪ চার, ১ ছক্কা) অপরাজিত থাকেন। অক্ষর ১৫ বলে ২১ রানে (১ চার, ১ ছক্কা) অপরাজিত থেকে দলকে ২০২ রানে পৌঁছে দেন।

শ্রীলঙ্কার হয়ে পাঁচ বোলার—থিকশানা, চামিরা, হাসারাঙ্গা, আশালঙ্কা ও দাসুন সানাকা—প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।