calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / অতিথির সামনেই প্রাইজমানির চেক ছুড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

অতিথির সামনেই প্রাইজমানির চেক ছুড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক

ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই হতাশ থাকেন খেলোয়াড়রা। আবার ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে হতাশার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ • বিকাল ০৩:০০
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০৭ বার পঠিত

গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ ‍উইকেটে হারার পর এমন অবস্থাই হয়েছিল পাকিস্তান দলের। ফাইনাল হেরে যখন মন খারাপ, তখনই আবার শুরু হয়েছে নানা নাটকীয় ঘটনা।চ্যাম্পিয়ন ভারত এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত ট্রফি না নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ট্রফি ছাড়াই মাঠে উদযাপন করেছেন সূর্যকুমার যাদব-হার্দিক পান্ডিয়ারা। এমন ঘটনা কোনো টুর্নামেন্টে এবারই প্রথম দেখা গেল।রানার্স আপের পুরস্কার অবশ্য নিয়েছে পাকিস্তান। তবে আর্থিক পুরস্কারের চেক নেওয়ার পর হতাশাই প্রকাশ করেছেন দলের অধিনায়ক সালমান আলি আঘা। এতটাই যে প্রাইজমানির চেক নেওয়ার পর তা অতিথির সামনে ছুড়ে মারেন তিনি। ৭৫ হাজার ইউএস ডলারের চেকটি নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেওয়ার পর মঞ্চ ছাড়ার সময় ছুড়ে ফেলে দেন সালমান।পরে মুচকি হাসতে হাসতে মঞ্চ ছাড়েন সালমান। তার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা এখন ভাইরাল। ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটে এবার অনেক অসৌজন্যমূলক ঘটনা ঘটেছে। এশিয়া কাপে যেমন ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানো, প্রেস কনফারেন্স বাতিল, অতিথির কাছ থেকে ভারতের পুরস্কার না নেওয়া এবং সালমানের এমন ঘটনা উল্লেখযোগ্য।