calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ‘ওরা পাকিস্তানকে নয়, ক্রিকেটকে অসম্মান করেছে’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

‘ওরা পাকিস্তানকে নয়, ক্রিকেটকে অসম্মান করেছে’

গতকাল (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ • রাত ১২:৩৫
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১২ বার পঠিত

রীতি অনুসারে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির ট্রফি তুলে দেওয়ার কথা।

এসিসি সভাপতি মহসিন নকভি মাঠে অপেক্ষায় কারলেও পাকিস্তানি বলে তার হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে বাধ্য হয়ে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন দলের ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান।

অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, ‘আমাকে এসিসি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল পুরষ্কার গ্রহণ করবে না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ।’

নকভিসহ এসিসির সকল কর্তা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ভারতীয় দল মঞ্চে এসে সেলফি তুলে। এসময় দলের সকল সদস্য এবং কোচিং স্টাফেরা যোগ দেন ফটো সেশনে।

এ সময় খালি হাতে উদযাপন করতেও দেখা যায় ভারতীয় ক্রিকেট দলকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া অভিযোগ করে বলেন, ‘যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দেবেন।’

ফাইনাল ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’

সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, এসিসি সভাপতি মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে।’