calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে কেউ একজন : আসিফ মাহমুদ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে কেউ একজন : আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:৩৬
history আপডেট: ১ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪২ বার পঠিত

এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে। কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে।

বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।’

আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।’

উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছে।’ উপদেষ্টা বলেন, ‘এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।’

কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?’

উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত করবে বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।