calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / জুলাই সনদের মূল্য ‘আইনি ভিত্তি ছাড়া ভাঙ্গারি দোকানের কাগজের মতো’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জুলাই সনদের মূল্য ‘আইনি ভিত্তি ছাড়া ভাঙ্গারি দোকানের কাগজের মতো’

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার, লুটেরা, চাঁদাবাজ, খুনি, হিন্দুস্তানের দালাল চাই না। জুলাই সনদ...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:৪৫
history আপডেট: ১ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

বৃহস্পতিবার (২ অক্টোবার) সকালে জাগপার পল্টনস্থ কার্যালয়ে শ্রমজীবী ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে সরকারি ছুটির দিনে আজ এখানে উপস্থিত হয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বেসরকারি চাকরিজীবী। একই সঙ্গে উপস্থিত হয়েছেন বাসচালক, পরিচ্ছনকর্মী, গার্মেন্টসকর্মী, পত্রিকার হকার। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের এই যে মিলনমেলা এটাই কিন্তু বাংলাদেশ। আপনার মাসিক উপার্জন ১০ লাখ টাকা হোক কিংবা ১০ হাজার, আপনার ভোট দেওয়ার ক্ষমতা ১টি। আমরা চাই না আপনার দেওয়া সেই ১টি মহামূল্যবান ভোট নষ্ট হোক। তাই আমাদের পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, যেখানে প্রত্যেকটি ভোট কাজে লাগবে। 

জাগপা মুখপাত্র বলেন, খুনি হাসিনাকে ফেরত আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে হবে। আপনারা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা রাজনীতি করেন না কিন্তু এই দেশেই বসবাস করেন। আর তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

এর আগে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সূচনা বক্তব্যে দলের ৭টি দাবি তুলে ধরেন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা জাগপা উত্থাপিত ৭টি দাবি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেন।