calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে

প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ • সকাল ০৯:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৯ বার পঠিত

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামে বাংলাদেশ। লক্ষ্য স্পর্শ করতে ব্যাট হাতে যা করার সবটাই করে টিম টাইগার্স। আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রান নিয়ে দলীয় সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ পায় বাংলাদেশ। এইদিন দেশের হয়ে মাত্র ৬০ বলে সবচেয়ে দ্রুততম ওয়ানডে শতক হাঁকান মুশফিকুর রহিম। তা ছাড়া নাজমুল হোসেন শান্ত ৭৩ ও লিটন দাস করেন ৭০ রান; হৃদয়ের ব্যাটে আসে ৪৯ রান।

তবে এই ম্যাচে এত বিশাল সংগ্রহ নিয়েও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। যদিও হারেনি, বাঁধায় পরিত্যক্ত হয় ম্যাচটি। বিফলে যায় মুশফিকুর রহিমের দুর্দান্ত এই শতক। একটা বল খেলার জন্যেও মাঠে নামতে হয়নি আইরিশদের।

ফলে সিরিজ জয়ের লক্ষ্যেই আরও একবার ঝাঁপিয়ে পড়বেন টাইগাররা। আগের দুই ম্যাচের মতোই প্রত্যেকেই দেবে তার সেরাটা। বিপরীতে শেষ জয় নিয়ে সিরিজ হার এড়াতে চায় আয়ারল্যান্ড, সিরিজে ফেরাতে চায় সমতা।

tag ট্যাগ: #1111