calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ওয়ানডে সিরিজে আফগানদের লিড বাংলাদেশেকে ৫ উইকেটে হারিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ওয়ানডে সিরিজে আফগানদের লিড বাংলাদেশেকে ৫ উইকেটে হারিয়ে

টি-টোয়েন্টি সিরিজ জুড়ে বাংলাদেশ ছিল দুর্দান্ত।ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্সে আফগানিস্তানকে রীতিমতো হোয়াইট ওয়াশ করেই ছেড়েছে টাইগরারা।তবে ওয়ানডেতে সেই ছন্দ ধরে রাখতে পারল না সাইফ-মুস্তাফিজরা। আবুধাবিতে সিরিজের প্রথম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:১২
history আপডেট: ১ বছর আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১৯০ বার পঠিত

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের আস্থার মান রাখতে পারেননি ব্যাটাররা।

 

৫৩ রানের মধ্যে প্রথম তিন ব্যাটার সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০), ও নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যাওয়ার পর দারুণ এক জুটি গড়েন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। চতুর্থ উইকেটে তাদের জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ১০১ রান।

কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৬৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মিরাজ। দুর্দশাগ্রস্ত ব্যাটিংয়ের জেরে ৪৮.৫ ওভারে ২২১ রানে থামতে হয় বাংলাদেশকে।

আফগানদের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন রশিদ ও আজমতউল্লাহ ওমরজাই।

রান তাড়া করতে নেমে রহমানউল্লাহ ও ইব্রাহিম জাদরানের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫২ রান পেয়ে যায় আফগানিস্তান। তানভীর ইসলামের বলে ইব্রাহিম ব্যক্তিগত ২৩ রানে স্টাম্পড হলে ভাঙে সেই জুটি। তিনে নামা সেদিকউল্লাহ আতাল (৫) আজ সুবিধা করতে পারেননি। তানজিম সাকিবের বলে ক্যাচ দিয়েছেন স্লিপে থাকা তানজিদকে।

৫৮ রানে দুই উইকেট হারানোর পর চারে নামা রহমতকে নিয়ে জুটি গড়ে তোলেন একপ্রান্ত আগলে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ। তৃতীয় উইকেটে তাদের ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। দুজনে কাছাকাছি সময়ে ফিফটিও তুলে নেন।

তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে তাদের দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ৩১তম ওভারে তানজিম সাকিবের বলে শর্ট মিডউইকেটে থাকা মিরাজকে ক্যাচ দেন রহমত (৫০)। পরের ওভারে বোলিংয়ে এসে রহমানউল্লাহর (৫০) স্টাম্প গুঁড়িয়ে দেন মিরাজ নিজেই।

তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দুই সেট ব্যাটারকে হারানোর ধাক্কা সামাল দেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি এবং অলরাউন্ডার আজমতউল্লাহ। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন তারা। ৪০ রান করে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আজমতউল্লাহ। তবে অধিনায়ক হাশমতউল্লাহ ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

বাংলাদেশের পক্ষে ৭ ওভার বল করে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার তানজিম সাকিব।

আগামী ১১ অক্টোবর একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানদের মুখোমুখি হবে মিরাজের দল।