এরপর ঘুরে দাড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রেনেলান সুব্রায়েনের বলে মাসুদ এলবিডব্লিউ হলে ভাঙে ১৬১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের যৌথভাবে সেরা জুটি।
১৪৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭৬ রান করেন মাসুদ।
চা বিরতির আগে শেষ ওভারে টানা দুই বলে ইমাম ও সাউদ শাকিলকে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেনুরান মুথুসামির বলে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ধরা পড়েন ইমাম।
শূন্য রানে রিভিউ নিয়ে বাঁচা বাবর আজম (২৩) আউট হন থিতু হয়ে। ১৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় এই ওপেনার করেন ৯৩ রান। পরের বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ সাউদ শাকিল।
তৃতীয় সেশনের শুরুতে সেই ১৯৯ রানে দাড়িয়েই বাবর আজমকে হারায় পাকিস্তান। শূন্য রানে রিভিউ নিয়ে বেঁচেও শেষ পর্যন্ত বাবর আউট হন ২৩ রান করে।
এরপরই জুটি বাধেন রিজওয়ান ও সালমান। যে জুটি দেখাচ্ছে বড় সংগ্রহের স্বপ্ন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/৫ (শাফিক ২, ইমাম ৯৩, মাসুদ ৭৬, বাবর ২৩, শাকিল ০, রিজওয়ান ৬২, সালমান ৫২; রাবাদা ১৩-২-৪৩-১, মুল্ডার ২-০-১৩-০, সুব্রায়েন ২০-০-৭২-১, হার্মার ২৮-৫-৭৫-১, মুথুসামি ২৬-৫-১০১-২, মার্করাম ১-০-৬-০)