calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ব্ল্যাক স্টারদের প্রত্যাবর্তন: আবারও বিশ্বকাপের মঞ্চে ঘানা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ব্ল্যাক স্টারদের প্রত্যাবর্তন: আবারও বিশ্বকাপের মঞ্চে ঘানা

কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকার পঞ্চম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। মোহাম্মদ কুদুসের গোলে জয় পেয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:৫৮
history আপডেট: ১ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭২ বার পঠিত

এর আগে, এই অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলের। পশ্চিম আফ্রিকার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা।

কোমোরোসেরর বিপক্ষে ম্যাচের আগেই ঘানার বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত ছিল। প্রতিদ্বন্দ্বী মাদাগাস্কারের সম্ভাবনা জিয়ে রাখতে জয়ের পাশাপাশি তাদের মেটাতে হতো ৮ গোলের ব্যবধান। তবে কুদুসের গোলে ঘানার জয়ে শেষ হয়ে যায় সব সমীকরণ।

২০২৬ বিশ্বকাপে আফ্রিকা থেকে বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করে নেবে নয়টি দল। ইন্টারকনফেডারেশন প্লে-অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ আছে।