শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন, সচিব ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তাই আমরা প্রত্যাশা করছি, স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবিত সিদ্ধান্ত নেবে না এবং আমরা শাপলা প্রতীকেই নির্বাচন করব।
ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে অংশ নিতে আমাদের আপত্তি নেই।
তিনি আরও বলেন, একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদের জানিয়েছিলেন, শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে প্রমাণ রয়েছে, তাদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে। আমরা সেই আস্থার অপেক্ষায় আছি। যদি সেটি বাস্তবায়ন হয়, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্ভব।