calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / নির্বাচনী অনাস্থা:‘এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া যায় না’
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

নির্বাচনী অনাস্থা:‘এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেওয়া যায় না’

নতুন ইসি গঠনের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা নতুন ইসি গঠনের দাবি জানাতে এসেছি। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া যায় না।”

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ • বিকাল ০৫:৩৯
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

নির্বাচন কমিশনাররা যদি মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন দিনি। 

রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অগ্নিকাণ্ড ও নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “দেশে যখন মানুষ নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা পাচ্ছে না, তখন ফেব্রুয়ারিতে কীভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।” 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিমানবন্দর, কারখানা, সরকারি ভবন সব জায়গায় একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে। ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় আর রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলা যায়?”

তিনি অভিযোগ করেন, “ভোটার তালিকা সংশোধন সঠিকভাবে না হওয়ায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার ভাষায়, “যদি নির্বাচন কমিশনাররা নিজেদের মতো করে কমিশন চালান, তাহলে জনগণের দাবিতে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।”

এনসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে বিদেশে ফুর্তি করছেন। কমিশন যদি আন্তরিক হয়, এক মাসেও ভালো নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু তারা ঘুমিয়ে আছেন।” 

তিনি আরো যোগ করেন, “বাংলাদেশ এখন ভীষণ দুর্বল অবস্থানে আছে। কারোই নিরাপত্তা নেই, কোনো খাতেই সুরক্ষা নেই। এই পরিস্থিতিতে ক্রেডিবল বা ফেয়ার নির্বাচন সম্ভব নয়।” 


তিনি আরো বলেন, “আমরা চাই, বিদ্যমান কমিশন পদত্যাগ করুক। তাদের অবহেলার কারণে বিদেশে গিয়ে প্রবাসীদের ভোটার দেখিয়ে আনন্দ করছে কর্মকর্তারা। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।”

tag ট্যাগ: #NCP