calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / গ্রাহককে জানাতে হবে খেলাপি ঋণ অবলোপনের আগে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

গ্রাহককে জানাতে হবে খেলাপি ঋণ অবলোপনের আগে

মন্দ ঋণ অবলোপন করার আগে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পুরস্কৃত করা যাবে। এ জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:১৩
history আপডেট: ১২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৪ বার পঠিত

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, অনাদায়ী খেলাপি ঋণের মধ্যে যেগুলো মন্দ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ওইসব ঋণ দুই বছর পর্যন্ত অনাদায়ী থাকলে ব্যাংকগুলো ওইসব ঋণ অবলোপন করতে পারবে। এ ক্ষেত্রে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে অবলোপনের কমপক্ষে ৩০ দিন আগে জানাতে হবে। একই সঙ্গে গ্রাহক ঋণ অবলোপনের বিষয়টি জানেন কিনা- সেটিও ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। তারপরই কেবল ওই ঋণ অবলোপন করা যাবে।

এতে আরও বলা হয়, মন্দ ঋণ অবলোপনের পর সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। এসব ঋণ আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যাবে। তবে এ ধরনের পুরস্কারের ক্ষেত্রে প্রতিটি ব্যাংকের জন্য আলাদা নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করিয়ে নিতে হবে।