calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / মরক্কোর ইতিহাস আর্জেন্টিনাকে কাঁদিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

মরক্কোর ইতিহাস আর্জেন্টিনাকে কাঁদিয়ে

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ইতিহাস গড়ল মরক্কো। টুর্নামেন্টে অপরাজিত আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি। যেকোনো বয়সভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটা প্রথম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ • বিকাল ০৪:৪০
history আপডেট: ১২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩৭ বার পঠিত

সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি। বিপরীতে বল পেলেই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো। সেই ধারাবাহিকতায় শুরুতেই এগিয়ে যায় মরক্কো।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে নায়ক বনে যান জাবিরি। সংগৃহীত ছবি

১২ মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম লেখান জাবিরি। তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার দেশটি। ১৭ মিনিট পর ফের গোল করেন প্রিমেইরা লিগে খেলা এই উইঙ্গার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে এটিই তাদের প্রথম শিরোপা।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।