calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ধর্ম নয় জামায়াতে ইসলাম মানেই ইসলাম : আলাল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ধর্ম নয় জামায়াতে ইসলাম মানেই ইসলাম : আলাল

জামায়াতে ইসলাম মানেই ইসলাম ধর্ম নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, জামায়াতে ইসলাম মানে পূজার সময় পূজামÐপে গিয়ে গিতা পাঠ করা। জামায়াতে ইসলাম...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর ২০২৫ • সন্ধ্যা ০৭:১৪
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মুখে এক এবং মনে আরেক কথা বলছে একটি রাজনৈতিক দল এবং কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আলাল বলেন, আজ আবার তরুণদের যে দল এনসিপি, তারা আবার বলেছে জামায়াতে ইসলাম নাকি প্রতারক। আবার জামায়াত ইসলামী বলেছে নাহিদ ইসলামের বক্তব্য কাক্সিক্ষত নয়।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য লড়াই করেনি; শুধু খেয়ে পরে বেঁচে থাকবে, ভোটের প্রয়োজন নেই; এজন্যও লড়াই করেনি। লড়াইটা ছিল বিভিন্ন প্রত্যাশার সংমিলন। দুই রকম চাওয়া আর প্রাপ্তি যেটা, সেটার একটা সমীকরণ। এ লড়াইতে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

 

বিএনপির এই নেতা বলেন, আদর্শের মতভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, শুধু একটি ফুল নয়। এই ফুলের বাগান গড়ে তোলার জন্য আমরা দেশে আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল। তারাও আন্দোলন করেছে। সবশেষে তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষ, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবী, মাদরাসার শিক্ষার্থীসহ সবাই মিলে রাস্তায় এসেছিল। যার ফলে আজ বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

 

তিনি বলেন, আবার আমরা আমাদের মতভিন্নতাকে যদি হিংস্রের দিকে পরিচালিত করি, উগ্রতার দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা (আওয়ামী লীগ) ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না।

 

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে দেশের হাল ধরেন, এই প্রত্যাশা কামনা করেন আলাল। মানববন্ধনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

tag ট্যাগ: #ধর্ম নয়