calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ফ্যাসিস্ট হাসিনার নাশকতার এয়ারপোর্টের আগুন অংশ: আমান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ফ্যাসিস্ট হাসিনার নাশকতার এয়ারপোর্টের আগুন অংশ: আমান

এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা ফ্যাসিস্ট শেখ হাসিনার নাশকতার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ • দুপুর ০২:৪০
history আপডেট: ১২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৮৯ বার পঠিত


মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের রূপকার ডেমাক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, এখনো সব জায়গায় তার (হাসিনার) প্রেতাত্মা সক্রিয়। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে।

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ বিশ্বাস- সে সময়ই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে, তাদেরকে জনগণ রুখে দেবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।


সাইফুদ্দিন আহমেদ মনিকে নিয়ে বিএনপির এই নেতা বলেন, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে গড়ে ওঠা ছাত্র ঐক্যর অন্যতম নেতা ছিলেন সাইফুদ্দিন আহমেদ মনি। একজন আদর্শ রাজনৈতিক কর্মী ও নেতা হিসেবে তিনি সবার কাছে জনপ্রিয় ছিলেন। সব রাজনৈতিক দলের রাজপথের সক্রিয় কর্মীদের সঙ্গে তার হৃদয়ের সর্ম্পক ছিল। খুব সাধারণ জীবন যাপন করতেন। রাজনীতির বাইরে কোনোদিন কোনো চিন্তা করেননি ।

সভায় উপস্থিত ছিলেন– জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপি'র যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন প্রমুখ।