calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / '৪৭ থেকে '২৫: জামায়াতের কারণে ক্ষতি বা কষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

'৪৭ থেকে '২৫: জামায়াতের কারণে ক্ষতি বা কষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের অতীত কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ • দুপুর ০১:৫৫
history আপডেট: ১২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০০ বার পঠিত

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, "১৯৪৭ সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যে বা যারা কষ্ট পেয়েছেন, আমরা শর্তহীনভাবে তাঁদের কাছে ক্ষমা চাইছি।" তিনি উল্লেখ করেন, এই ধরনের 'এপোলজি' (ক্ষমা প্রার্থনা) তিনিসহ পূর্ববর্তী আমির অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামীও কমপক্ষে তিনবার করেছেন।

তিনি আরও স্পষ্ট করে বলেন, এ টি এম আজহার যখন কারামুক্ত হন, তখনও তিনি একই কথা বলেছিলেন যে, শুধু একাত্তর নয়, '৪৭ সাল থেকে জামায়াতের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলে তিনি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চান এবং দেশবাসীর কাছে মার্জনা প্রত্যাশা করেন।

দলের ভুল প্রসঙ্গে তিনি বলেন, "আমরা মানুষ, আমাদের সংগঠনও মানুষের সমষ্টি। শতভাগ সিদ্ধান্তের মধ্যে নিরানব্বইটি সঠিক হলেও একটি ভুল সিদ্ধান্ত থাকতে পারে। সেই ভুল সিদ্ধান্তের কারণে যদি জাতির কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে মাফ চাইতে আমার কোনো দ্বিধা নেই।"

রাজনৈতিক প্রসঙ্গে জামায়াত আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর (Proportional Representation) সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠানের দাবি জানান। তিনি আরও বলেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় এলে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে সংখ্যালঘুরা নির্বিঘ্নে বসবাস করবে বলেও তিনি আশ্বাস দেন।