তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। তিনি আরও বলেন রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। এখনও সেই লক্ষ্য পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।
বিরোধীদলীয় নেতা বলেন, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত,অসাম্প্রদায়িক, শোষণ ও নিষ্পেষণমুক্ত সামাজিক ন্যায়বিচারভিত্তিক দেশ গড়তে আমাদের আরও কাজ করে যেতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে মহান স্বাধীনতা দিবসের চেতনায় সুখী,সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।