calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / সুপার ওভারের সিদ্ধান্তে বিস্মিত ওয়েস্ট ইন্ডিজ: কেন নামানো হলো না রিশাদকে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

সুপার ওভারের সিদ্ধান্তে বিস্মিত ওয়েস্ট ইন্ডিজ: কেন নামানো হলো না রিশাদকে?

মিরপুরের টার্নিং উইকেটে যখন বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটসম্যানরা রান তুলতে হিমশিম খাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে আসেন রিশাদ হোসেন। তিন ছক্কা ও তিন চারে মাত্র ১৪ বলে ৩৯ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের ইনিংসে বড় অবদান রাখেন...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ • বিকাল ০৩:১৫
history আপডেট: ১২ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৩১ বার পঠিত

তবে সেই রিশাদকে সুপার ওভারের ব্যাটিংয়ে না দেখে শুধু দেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বিস্মিত হয়েছে খোদ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলও।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ময়: ক্যারিবীয়দের সুপার ওভারের নায়ক এবং বাঁহাতি স্পিনার আকিল হোসেন অকপটেই স্বীকার করেছেন যে, রিশাদ ব্যাটিংয়ে না নামার এই সিদ্ধান্তটি তাদের পক্ষেই কাজ করেছে। মূল ম্যাচে এই আকিলের করা শেষ ওভারেই ছক্কা ও চার মেরেছিলেন রিশাদ। আগের ওভারে গুডাকেশ মোটির বলেও হাঁকিয়েছিলেন দুটি ছক্কা।

কিন্তু সুপার ওভারে বাংলাদেশ প্রথমে সৌম্য সরকার ও সাইফ হাসান-কে এবং পরে নাজমুল হোসেন শান্ত-কে ব্যাটিংয়ে পাঠায়। সুপার ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। প্রথম বৈধ বলের আগেই ওয়াইড ও নো বল থেকে ৪ রান পেলেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজরা জয় নিশ্চিত করতে পারেননি।

আকিল হোসেন যা বললেন: ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আকিল নিজেদের বিস্ময়ের কথা বলেন:

"রিশাদকে ব্যাটিংয়ে না দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। যে ছেলেটা ম্যাচের সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাল, ১৪ বলে ৩৯ রান করে অপরাজিত ছিল—তাকে সুপার ওভারে নামানো হলোই না। ছোট দিকের বাউন্ডারিতে সে যে দুটো ছক্কা মেরেছিল, সেখানেই তো সে আবার মারতে পারত। আমরা সবাই আসলে বিস্মিত হয়েছিলাম।"

আকিল আরও যোগ করেন, "ও নামেনি, এটা আমাদের জন্য সুবিধা করে দিয়েছে। ও ছিল হাতেগোনা সেই খেলোয়াড়দের একজন যার অনেক শক্তি আছে এবং নাগালও অনেক বেশি, কারণ সে লম্বা। সব মিলিয়ে সে ছিল সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানদের একজন। তারা তাকে পাঠায়নি, আর তাতেই আমরা লাভবান হয়েছি। আমরা ম্যাচটা জিততে পেরেছি। রিশাদ ব্যাটিংয়ে নামলে হয়তো আমরা জিততে পারতাম না। সেজন্য আমরা কৃতজ্ঞ।"