তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কুরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল।
মাসুদ সাঈদী বলেন, বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।
তিনি বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়— যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।