calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অপরাধ / স্কুলশিক্ষিকা বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার , গ্রেফতার ১
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

স্কুলশিক্ষিকা বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার , গ্রেফতার ১

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ • দুপুর ০১:০৭
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯৩ বার পঠিত

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সাড়ে ৮টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে জেলা শহর থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যান। এ সময় লিটন ত্রিপুরা তাদের অনুসরণ করেন। তারা আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এছাড়া ধর্ষণের পর দশ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটক করে। পরে পুলিশে সোর্পদ করে। 

মাটিরাঙা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লিটন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।