calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / হামজাদের ভারত ম্যাচের টিকিটের জন্য ভিড়! কবে শুরু বিক্রি, কীভাবে কিনবেন?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

হামজাদের ভারত ম্যাচের টিকিটের জন্য ভিড়! কবে শুরু বিক্রি, কীভাবে কিনবেন?

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচের টিকিট মিলবে ‘কুইকেট’ প্ল্যাটফর্মে

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ • বিকাল ০৫:২৯
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ১৮ নভেম্বর ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই বহুল প্রতীক্ষিত ম্যাচটির টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর থেকে।

ফুটবলপ্রেমীরা অনলাইন প্ল্যাটফর্ম 'কুইকেট' (QuickeT)-এর মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন। এর আগে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল।

যদিও দুটি ড্র এবং দুটি হারে লাল-সবুজ জার্সিধারীদের টুর্নামেন্টের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে, তবু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকার কথা।

১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি। এর আগে, ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচেই ব্রিটিশ-বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী মাঠ মাতাবেন।