calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার: দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, উদ্বেগ প্রকাশ ফখরুলের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার: দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, উদ্বেগ প্রকাশ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। রোববার (২ নভেম্বর, ২০২৫) রাজধানীর নয়াপল্টনে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫ • বিকাল ০৩:৫৪
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। রোববার (২ নভেম্বর, ২০২৫) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান। এর আগে সেখানে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, “৭ই নভেম্বর আমাদের এবং গোটা জাতির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন দেশের মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষ বারবার ভাবছে, সামনে কী ঘটতে পারে।”

মির্জা ফখরুল আরও বলেন, "সময় যত এগোচ্ছে, ততই পুরোপুরিভাবে দেশে একটি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, সেই প্রচেষ্টার অংশ হিসেবে সোশ্যাল মিডিয়াতেও মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির প্রক্রিয়া চালানো হচ্ছে।"

tag ট্যাগ: #Fokhrul