calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / ভারত নতুন বিশ্ব চ্যাম্পিয়ন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ভারত নতুন বিশ্ব চ্যাম্পিয়ন

দিপ্তি শার্মার ফুল টস অফ সাইডে ঠিকমতো খেলতে পারলেন না ন্যাডাইন ডি ক্লার্ক। এক্সট্রা কাভারে ক্যাচ মুঠোয় জমিয়ে ছুটলেন ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর। দলের অন্য ক্রিকেটাররাও ছুটলেন দিগি¦দিক। ডাগআউট থেকে মাঠে ছুটে এলেন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:৪৫
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৬১ বার পঠিত

মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় এদিন দুই ঘন্টা দেরিতে। পিচ কাভারে ঢাকা ছিল তিন ঘণ্টার বেশি সময় ধরে। তবে এর প্রভাব খুব একটা পড়েনি ভারত ব্যাটিংয়ে নামার পর। সপ্তাহখানেক আগেও বিশ্বকাপের ধারেকাছে ছিলেন না যিনি, সেই শেফালি ভার্মা দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ভারতের ফাইনাল জয়ের নায়ক। মূল স্কোয়াডে তো নয়ই, রিজার্ভ তালিকাতেও ছিল না তার নাম। প্রাতিকা রাওয়াল চোট পেয়ে ছিটকে গেলে বদলি হিসেবে সেমি-ফাইনালের আগে দলে ডাক পান শেফালি। ঘরোয়া ক্রিকেটে খেলতে তখন তিনি ছিলেন সুরাটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে ভালো করতে না পারলেও, ফাইনালে ব্যাটে-বলে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার দিয়ে দলকে বিশ্ব জয়ের স্বাদ দিলেন তিনি।

ব্যাটিংয়ে ৭ চার ও ২ ছক্কায় ৭৮ বলে ৮৭ রান করেন শেফালি। ছেলে কিংবা মেয়েদের যে কোনো সংস্করণের বিশ্বকাপ ফাইনালে কোনো ভারতীয় ওপেনারের সর্বোচ্চ ইনিংস এটি। পরে অফ স্পিনে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে আগে পাঁচ ইনিংসে বোলিং করে তার উইকেট ছিল একটি। এবার এক ম্যাচেই নিলেন দুটি। ফাইনাল-সেরার পুরস্কার ওঠে তার হাতেই। অবদান কোনো অংশে কম নয় দিপ্তিরও। ব্যাটিংয়ে ৩ চার ও এক ছক্কায় ৫৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এই অফ স্পিনিং অলরাউন্ডার বোলিংয়ে ৩৯ রানে নেন ৫ উইকেট। ছেলে কিংবা মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার তিনিই। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে দীপ্তির ঝুলিতে।

tag ট্যাগ: #ভারত