calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

গণভোটসহ ৫ দাবিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলের পদযাত্রা

স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ • দুপুর ০১:১৮
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৫১ বার পঠিত

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে আন্দোলনকারী আট দলের নেতাকর্মীরা পুরানা পল্টনে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শাপলা চত্বরে আসতে থাকেন এবং পরে অন্য ইসলামি দলগুলোর সঙ্গে পল্টনে মূল সমাবেশে যোগ দেন।