calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / 'জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে': হেফাজত আমির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

'জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে': হেফাজত আমির

সকল মুসলমানকে মদিনার ইসলাম পালনের আহ্বান; রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে কওমি আলেমদের কড়া সমালোচনা

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:১৬
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪০ বার পঠিত

জামায়াতে ইসলামী মাওলানা মওদুদীর প্রবর্তিত ইসলাম অনুসরণ করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি জোর দিয়ে বলেছেন, সকল মুসলমানের জন্য মদিনার ইসলাম পালন করাই অপরিহার্য।

শনিবার (০৮ নভেম্বর) দাওয়াতুল ইহসান বাংলাদেশের আয়োজিত 'কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান' শীর্ষক এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।

আলোচনায় অংশ নেওয়া অন্যান্য বক্তারাও ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেক আলেম-ওলামা ব্যক্তিস্বার্থে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ধর্মের নামে অপকর্ম করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন যে, রাজনীতি ও ধর্মকে এক করে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাঁদের অভিযোগ, জামায়াতে ইসলামী ক্ষমতা দখলের জন্য ধর্মকে ব্যবহার করছে। এমনকি, দলটি ক্ষমতায় এলে কওমি মাদরাসাগুলো বন্ধ করে দিতে পারে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা কওমি মাদরাসা এবং ওলামায়ে দেওবন্দের ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। তাঁরা সতর্ক করে বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না, যা কওমি মাদরাসার সুনাম নষ্ট করে। বক্তারা ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।