calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / 'দেশের সব সংকটই সাজানো নাটক': মির্জা ফখরুল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

'দেশের সব সংকটই সাজানো নাটক': মির্জা ফখরুল

গণভোটের দাবিতে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব; জানালেন, আসন্ন নির্বাচনই তাঁর শেষ নির্বাচন

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:৫৪
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে চলমান সকল সংকটকে 'সাজানো নাটক' বলে মন্তব্য করেছেন। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, "দেশে বর্তমানে আপনারা যেসব জটিলতা দেখছেন, তার সবটাই তৈরি করা নাটক। সাধারণ জনগণ এই বিষয়গুলো বোঝে না। তাদের একমাত্র চাওয়া হলো ভোট দেওয়া—'আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব'। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই তারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টও বোঝে না।"

গণভোটের প্রশ্নে সংশয়: নির্বাচনের আগে গণভোট ও 'জুলাই সনদ' বাস্তবায়নের যে দাবি এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সমমনা কয়েকটি দল তুলেছে, বিএনপি মহাসচিব সেই দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, "গণভোট অবশ্যই নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে হবে। গণভোট বা সনদ বলতে আমরা কী বুঝি? জনগণ এসব বোঝে না; এগুলো কেবল শিক্ষিত মানুষ বোঝে। আমরা সব ধরনের সংস্কারে সম্মত আছি, কিন্তু এমন কোনো বিধান আমরা মানতে রাজি নই, যা সংসদে গিয়ে পাস হবে না।"

আবেগময় আবেদন: আসন্ন নির্বাচনে নিজের জন্য ভোট চেয়ে মির্জা ফখরুল একটি আবেগপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, "আপনারা দাঁড়িপাল্লাকে চেনেন তো, দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। আপনাদের ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে থেকে বেছে নিতে হবে। এটিই আমার শেষ নির্বাচন। এরপর নির্বাচন করার মতো শক্তি আমার থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।"