calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সিলেটে ক্যাচ মিসের মহড়া দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিলেটে ক্যাচ মিসের মহড়া দিল

খেলা নিজেদের ঘরের মাঠে। যে কারণে উইকেট, আবহাওয়া এবং দর্শক সমাগম টাইগারদের পক্ষেই। তাছাড়া প্রতিপক্ষও শক্তিশালী কেউ নয় যে হতাশা কাজ করবে! অথচ তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বাজে ফিল্ডিংয়ে হতাশ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৬ বার পঠিত

ইনিংসের চতুর্থ থেকে ষষ্ঠ ওভারের মধ্যে তিনটি সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ দলের ফিল্ডাররা। নাহিদ রানার বলে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলাম ধরতে পারেননি স্টার্লিংয়ের ক্যাচ, তখন তার রান মাত্র ১০। একই স্কোরে দ্বিতীয় জীবন পান তিনি; মিরাজের হাত ফসকে। এছাড়া তাইজুল ইসলামও মিডউইকেটে কারমাইকেলের একটি ক্যাচ মিস করে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। ফলে বদলি ফিল্ডার হিসেবে নামেন জাকের আলী অনিক।

বাংলাদেশের ফিল্ডিংয়ের দুর্বলতাকে পুঁজি করে দারুণভাবে ইনিংস গড়েন পল স্টার্লিং। দুইবার জীবন পাওয়া স্টার্লিং তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। ৭৩ বল খেলে তিনি ৯টি চার মেরে ৬০ রানে ফিরেছেন। অন্য প্রান্তে কারমাইকেল ও নতুন মুখ জন নিলও কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করেন।

হাসান মাহমুদের বলে ১০ রানে তাইজুলের হাতে জীবন পান অভিষিক্ত ক‍্যাড কারমাইকেল। তিনি করেন ৫৯ রান। স্টার্লিংয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি গড়েন আয়ারল‍্যান্ডের রেকর্ড ৯৬ রানের জুটি।

হাসান মুরাদের বলে ১১ রানে শান্তর হাতে জীবন পান লর্কান টাকার। কার্টিস ক‍্যাম্ফারের সঙ্গে তিনি গড়েন ৫৩ রানের জুটি। নিজে করেন ৪১ রান।

অভিষেকে ১ রানে ফিরতে পারতেন জর্ডান নিল। মুরাদের বলে তার ক‍্যাচ ছাড়েন মুশফিক। ব‍্যারি ম‍্যাককার্থির সঙ্গে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়া নিল থামেন ৩০ রান করে।

৫০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। অভিষিক্ত মুরাদ ২ উইকেট নেন ৪৭ রানে। হাসান, নাহিদ ও তাইজুল নেন একটি করে।

tag ট্যাগ: #বাংলাদেশ