calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / অর্থনীতি / আয়কর নথি জব্দের আদেশ সাবেক মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অর্থনীতি বিশেষ প্রতিবেদন

আয়কর নথি জব্দের আদেশ সাবেক মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রীর

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ • বিকাল ০৪:০১
history আপডেট: ১১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮১ বার পঠিত

জানা যায়, দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মামলায় টিপু মুনশির বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১১টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৫ লাখ ৭৯ হাজার ৬৩৩ টাকা সন্দেহজনক জমা এবং ১৪ কোটি ৬২ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। সবমিলিয়ে ৩২ কোটি টাকার বেশি অর্থ লেনদেনে মানিলন্ডারিংয়ের সংশ্লিষ্টতাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অন্য মামলায় আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। দুদক জানায়, তদন্তের স্বার্থে তার আয়কর রিটার্ন, কর নির্ধারণী আদেশসহ সম্পূর্ণ নথি পর্যালোচনা প্রয়োজন।

দুদকের আবেদনে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারায় আদালতের আদেশ ছাড়া কোনো আয়কর নথি প্রকাশ বা জব্দ করা যায় না। তাই আসামিদের পূর্ববর্তী বছর থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ, সত্যায়িত ফটোকপি সংগ্রহ এবং তদন্ত প্রক্রিয়ায় ব্যবহারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়।