calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / রাজনীতি / ভারতকে যে বার্তা দিলেন আখতার খুনি হাসিনার ফাঁসির রায়ের পর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ভারতকে যে বার্তা দিলেন আখতার খুনি হাসিনার ফাঁসির রায়ের পর

জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ • বিকাল ০৫:৩৭
history আপডেট: ১১ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৭ বার পঠিত

রায়ের পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয় বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।

আখতার হোসেন বলেন, মৃত্যদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবল এ রায় কার্যকর করার মাধ্যমে শেখ হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। অতিদ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে।

ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এতে বিশ্ববাসীর কাছে একটা নজির তৈরি হবে। 

এই এনসিপি নেতা বলেন, শেখ হাসিনা কেবল উসকানি দেয়নি। আজকের বিচারের মধ্যে এটা প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যা করেছে, ল্যাথাল উইপেন ব্যবহার করেছে, গোটা বাহিনীকে মানুষের বিরুদ্ধে খুন করতে কাজে লাগিয়েছে। মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এমন নৃশংস খুনি, যার এত এত অপরাধ, তার অল্প অভিযোগই আজকের শাস্তির ঘোষণায় এসেছে।

তিনি বলেন, তার বাকি যত অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার হবে। একইসঙ্গে এ গণহত্যাকারী শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নজির তৈরি হবে। যেন আর কোনো শাসক বা গোষ্ঠী গণহত্যাকারী বা মানবতাবিরোধী হতে না পারে।