calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকার ‘জাদুটোনা’ ব্যবহারের অভিযোগ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইপর্বে আফ্রিকার ‘জাদুটোনা’ ব্যবহারের অভিযোগ

কঙ্গোর কাছে হেরে নাইজেরিয়ার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে। পেনাল্টি শ্যুটআউটে হারের পর নাইজেরিয়ার কোচ এরিক শেল ডিআর কঙ্গোর বিপক্ষে জাদুটোনা ব্যবহারের অভিযোগ তুলেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ • সন্ধ্যা ০৬:১৩
history আপডেট: ১১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২১ বার পঠিত

তিনি দাবি করেছেন, পেনাল্টি শুটআউটের সময় কঙ্গোর টেকনিক্যাল এরিয়ায় ‘অস্বাভাবিক কিছু’ দেখেছেন এবং সেটিকে তিনি ‘ভুডু’ বা জাদুটোনা হিসেবে দেখছেন।

রবিবার রাতে রাবাতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়—কোনোটিতেই দুই দলের মধ্যে ব্যবধান তৈরি হয়নি। শেষ পর্যন্ত পেনাল্টিতে ফলাফল আসে। নাইজেরিয়া প্রথম দুই স্পটকিক মিস করে। ডিআর কঙ্গো শেষে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে আন্তঃমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নেয়।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া মন্তব্যে শেল বলেন, ‘পেনাল্টি সেশনের সময় ডিআর কঙ্গোর এক লোক বারবার কিছু একটা করছিল। বারবার, বারবারই করছিল। তাই ওর দিকে তাকিয়ে আমার নার্ভাস লাগছিল। আমি দেখেছি সে হাত তুলছিল, কিছু বলছিল। পানি ছিল কি না, তাও জানি না।’

ম্যাচে আগেও নাটকীয়তা ছিল। তৃতীয় মিনিটেই নাইজেরিয়া এগিয়ে যায়। এরপর আধিপত্য দেখানো সত্ত্বেও সমতা ফেরায় কঙ্গো। বিরতির পর ভিক্টর ওসিমহেন চোটে মাঠে ফিরতে না পারায় পরিস্থিতি আরও কঠিন হয়। পরে ১১০তম মিনিটে কঙ্গো গোল করলেও ভিএআর চেক শেষে ফাউলের কারণে তা বাতিল হয়।

শেলের দাবি ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কঙ্গো মানসিক চাপ তৈরি করতে এমন কৌশল ব্যবহার করেছে। এখন তিনি ফিফা ও সিএএফের দৃষ্টি আকর্ষণ করতে চান।